নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে (রবিবার) সবুজনগর এলাকায় সোনামুদ্দির বাড়ির জামে মসজিদ থেকে আকরামুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মল্লিক জানান, মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় আকরামুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বরিশালের কোতোয়ালী থানার ২০০৭ সালের একটি বোমা হামলা ও একটি রাষ্ট্রদ্রোহী মামলা বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন: কথা বলছেন না শ্যামল কান্তি
তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে
মন্ত্রী-প্রতিমন্ত্রী না থাকায় আবারও সংসদে জাপার অসন্তোষ
/এমও/