আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা হলেন আইউব আলী (৫৫) ও খলিল (৫২)।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রিয়াজ হোসেন পিপিএম জানান, আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানির ভাই। বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সদর উপজেলা থেকে পাঁচজন, পাথরঘাটা থেকে ৯ জন, বামনা থেকে ছয়, বেতাগী থেকে তিন, আমতলী থেকে আট এবং তালতলী থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ধর্ষণ থেকে ‘যৌন সংসর্গ’: তনু হত্যার তদন্ত কোন পথে
/বিটি/এএইচ/