ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত চার আসামিসহ গ্রেফতার ৭

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত চার পলাতক আসামিসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়। বিকেলে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রতন খানের ছেলে নাশকতা মামলায় ৭ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন (৫৮), বদনিকাঠি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে চুরি মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ সিকদার (৫০), শুক্তাগড় গ্রামের আব্দুস সালামের ছেলে নাশকতা মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোলায়মান (৩০), শুক্তাগড় গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে নাশকতা মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম (৬০) এবং জিআর ও সিআর মামলার আসামি উপজেলার পূর্ব ফুলহার গ্রামের রিয়াজ জোমাদ্দার (৪০), ভাতকাঠি গ্রামের তারেক সিকদার (৩৫) ও পুখরিজানা গ্রামের মিলন খান (২২)।

অভিযান অব্যাহত রয়েছে বলে জানান রাজাপুর থানার ওসি।

/জেবি/এইচকে/

আরও পড়ুন: স্ত্রী নির্যাতনের মামলায় সরকারি আইনজীবী গ্রেফতার