ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ঝালকাঠিঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে আদালতের বিচারক শফিকুল করিম রাজাপুর উপজেলার রোলা গ্রামে নিহত সিরাজুল ইসলামের ছেলে কামাল হোসেনকে এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে ১০ নভেম্বর রাজাপুর উপজেলার রোলা গ্রামে সিরাজুল ইসলামের কাছে তার ছেলে টাকা চান। এই নিয়ে বাক-বিতণ্ডায় কামাল তার বৃদ্ধ বাবাকে ধাক্কা দিলে তিনি ছিটকে ঘরের আলমারির ওপর পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে কামালকে আসামি করে তার মা মোসা. জয়তুন নেছা বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন। পরে রাজাপুর থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেন। মামলা আটক কামালের বিরুদ্ধে তার মা ও ভাইসহ স্থানীয়রা সাক্ষ্য দিলে আদালত কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আ. মন্নান রসুল ও আসামি পক্ষের অ্যাভোকেট কার্তিক দত্ত।

আরও পড়ুন: সাভারে কাউন্দিয়া ইউপি’র ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ১০ 

/জেবি/টিএন/আপ-এআর/