বাংলাদেশ এখন আর জনগণের দেশ নেই: রিজভী

বাংলাদেশটা এখন আর জনগণের দেশ নেই। এটা এখন শেখ হাসিনার দেশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘হুমকি-ধামকির ঘটনাগুলো আওয়ামী লীগের পাঠশালায় আছে। বিএনপিতে হুমকি-ধামকি নেই। শেখ হাসিনা নিজেই এখন লাশের রাজনীতি করছেন। তিনি নিজেই এখন ভুলে গেছেন যে বলেছিলেন, একটা লাশ পড়লে ১০টা লাশ পড়বে।’

রবিবার (১৯ জুন) বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল মহানগর বিএনপির ইফতার মাহফিল আয়োজিত অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইফতার পার্টিতে যেতে বাধা দেওয়ায় নিন্দা জানান রিজভী। তিনি আগামী আন্দোলন- সংগ্রামে জাতীয়তাবাদীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ইফতার পাটিতে আরও বক্তব্য রাখেন বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল, সাবেক এমপি অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক প্রমুখ।

 আরও পড়ুন: রবিনের রিমান্ড শেষ, এখনও অনিশ্চয়তায় পুলিশ

/এসটি/