গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, গ্রেফতারকৃত ইয়াসিনকে শনিবার দুপুরে বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিত হাকিম আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠান।
ডাক্তারী পরীক্ষার জন্য উদ্ধারকৃত স্কুলছাত্রীকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিত হাকিম আদালতে পাঠানো হয়।
ওসি জানান, উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামের ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য ১৮ জুন সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হন। পথে স্কুলের কাছে পাকা সড়কের ওপর পৌঁছুলে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ইয়াসিন আরাফাতের নেতৃত্বে বখাটে ২-৩ জন যুবক ওই স্কুলছাত্রীর গতিরোধ করে। একপর্যায়ে জোরপূর্বক তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় তারা।
অপহৃতার মা সানজিলা বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই মো. নজরুল ইসলাম শুক্রবার রাতে মেদাকুল গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে।
/এইচকে/