এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই বাড়ির কাওসার, সিদ্দিক ও ছত্তার মাস্টারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুর আড়াইটার দিকে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়। এর একপর্যায়ে শিরিনের মা সালেহ বেগম ঘরে ঢুকে চিৎকার করে বাইরে এসে বলে তার মেয়েকে খুন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান, কাওসার, সিদ্দিক ও ছত্তার মাস্টারকে ফাঁসানোর জন্য সালেহা বেগমের নিকট আত্মীয় আনসার মৃধা ওরফে আফাং ও সালেহা বেগম দুজন মিলে নিজের ঘরের মধ্যে মেয়েকে কুপিয়ে খুন করার পর চিৎকার দিয়ে গ্রামবাসীকে জড়ো করে।
এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ ও একটি রক্তমাখা দা ও বটি উদ্ধার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে কে থানায় নিয়ে এসেছি। তবে কে খুন করেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
/এআর/এমএনএইচ/