ভোলায় নাশকতার অভিযোগে ৪ শিবিরকর্মী আটক

আটকভোলায় জঙ্গি তৎপরতা ও নাশকতার অভিযোগে শিবিরের চার কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক  ব্যক্তিরা হলেন- মনপুরা উপজেলার কাউয়ারটেক গ্রামের নূর হোসেন, লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ গ্রামের আফজাল, চরফ্যাশন উপজেলার চর কচ্চপিয়া গ্রামের সাইফুল এবং এওয়াজপুর গ্রামের আকবর।
ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আক্তারুজ্জামান জানান, গোপন বৈঠকের মাধ্যমে শিবিরকর্মীরা জঙ্গি তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ওয়েস্টার্ন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তবে তারা শিবিরের কে কোন পদে আছে তা জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: গাছের সঙ্গে বেঁধে যুবককে পৈশাচিক নির্যাতন, সেনা সদস্য আটক (ভিডিও) 

/এআর/