ঝালকাঠিতে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

ঝালকাঠিঝালকাঠি সদর উপজেলায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মহসিন হাওলাদার (৩০)।
শুক্রবার সকালে নবগ্রাম ইউপির দড়িয়াপুর গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহসিন সদর উপজেলার নবগ্রাম ইউপির দরিয়াপুর গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামালা দায়ের করেছেন।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহসিন বাড়ি থেকে বের হওয়ার পর গভীর রাতেও বাড়িতে না ফেরায় খোঁজ করদে থাকেন স্বজনরা। সকালে স্থানীয়রা বাড়ির কাছে একটি মাঠের তার মরদেহটি দেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মহসিনের শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মহসিনকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভর হয়নি।

/এনএস/এইচকে/

আরও পড়ুন: জামায়াত নেতাকে রাজাকার বলায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা