বরগুনা পৌর শহরের কড়ইতলা এলাকার সার্বজনীন কালিবাড়ি মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তীকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে কিলিং মিশন। শনিবার ( ২ জুলাই ) সকাল ১০টার দিকে মন্দিরে প্রবেশ করলে একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়।
এই চিঠিতে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে বলা হয় কাউকে এ কথা জানালে ২৪ ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হবে। চিঠিতে নিজেদের ‘পুরোহিত হত্যা সংগঠন’ হিসেবে পরিচয় দিয়েছে জঙ্গিরা।
এ ঘটনায় কালিবাড়ি মন্দিরের সংশ্লিষ্ট সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম জানিয়েছেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
/বিটি/টিএন/
আরও পড়ুন: