বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ

ঝালকাঠিঝালকাঠির নলছিটিতে এক কলেজ ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামের মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সজল মোল্লা। সে বরিশাল সরকারি বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, সকালে কয়েকজন দুর্বৃত্ত সজলকে বাড়ি থেকে ডেকে এনে এলোপারথারিভাবে কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে পথচারীরা রাস্থার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। গুরুতর আহতাবস্থায় সজলকে বরিশাল শেবাচিম হাসাপাতালে নেওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সজলের মৃতদেহ শেবাচিম হাসপাতালাতের মর্গে রয়েছে।
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, নলছিটি ওসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘনাস্থল পরিদর্শন করেন। গুলির কথা স্বীকার না করলেও ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান বলেন, সকালে বৃষ্টির মধ্যে সজলকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে  তা এখনও জানা যায়নি। তবে সজল নিজে গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ করে জানান, তার শরীরে গুলি আছে বের করেন। কিন্তু গুলি করার কোনও আলামত আমরা পাইনি।

আরও পড়ুন: পরিকল্পনাকারী সাইফুল্লাহর বাবা আটক না আত্মগোপনে? 

/এআর/