এবার ভোলায় মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি

ভোলা সদরের বাপ্পা ইউনিয়নের মহাপ্রভুর মন্দিরের পুরোহিত জগদানন্দ ব্রহ্মচারীকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। Bhola-pic-01

মন্দির কমিটির সদস্য নীহার কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় মন্দিরের প্রণামী বাক্স খোলার পর একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। এতে লেখা আছে, ‘সাবধান থেকে লাভ নেই। তোদেরকে হত্যা করা হবে। জবাই করে হত্যা করা হবে।’

এ মন্দিরে পূজা-অর্চনার কাজ করেন মন্দিরের পুরোহিত জগদানন্দ ব্রহ্মচারী।

এ ব্যাপারে ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

/এআর/