সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের বিভিন্ন এলাকায় কাদেরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারী প্রায় ১২ হাজার পরিবার ঈদ উদযাপন করছে।
বুধবার (৬ জুলাই) এ দরবার শরীফের অনুসারীরা বরিশাল সিটি করপোরেশনে ৩টি, বাবুগঞ্জে ৪টি, হিজলায় ২টি, মেহেন্দিগঞ্জে ২টি, বন্দর থানা সাহেবের হাটে ২টি, বাকেরগঞ্জে ১টি জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় বুধবারের তিনটি ঈদ জামাতের মধ্যে প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় ২৩নং ওয়ার্ডে ‘তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে’। এ জামাতে ইমামতি করেন মাওলানা মোঃ. দেলোয়ার হোসাইন।
এছাড়াও নগরীর ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া মসজিদে নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
বরিশাল নগরীর টিয়াখালী চৌধুরী বাড়ি, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি, কেদারপুর গ্রামের আ. মন্নান হাওলাদারের বাড়ি, গৌরনদীর সড়িকল গ্রামের আকন বাড়ি, মুলাদি উপজেলার শ্রিরামপুর ও বদরটুনির দরবার শরীফ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামেও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফের অনুসারী বরিশালের খানপুরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাও বুধবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
আরও পড়ুন:
দিনাজপুরের পাঁচ উপজেলায় আজ ঈদ
শেরপুরের সাত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ঝিনাইদহের ১৩ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে
/বিটি/