দেশের শান্তি কামনার মধ্য দিয়ে বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

Barisal Photo- Main Eid Jamat in the city held at Hemayetuddin Eidgah Maidan On Thursday morning in presence of BCC Mayor, socio-political leaders, government অশুভ শক্তির বিনাশ, দেশ ও জনগণের শান্তি কামনার মধ্য দিয়ে বরিশালে দুই শতাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের আগে বয়ানে ইমাম হজরত মাওলানা শিহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলামানদের দেশ। এখানে সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করে। কিন্তু মানুষ হত্যা করে এ দেশের শান্তি নষ্ট করা হচ্ছে। ইসলাম ধর্মের কোথাও নেই ধর্মের নামে মানুষ হত্যা করার কথা। এটা যারা করছে, তারা কোনও কু-চক্রের সঙ্গে হাত মিলিয়ে ইসলাম ধর্ম ও এর মযার্দাকে ধ্বংস করার জন্য করছে।

নামাজে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) জাহিদ আরুক শামীমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে।

এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:

‘ভাইরে রাইখ্যা কেমনে ঈদ করুম’ 

শোলাকিয়ায় বোমা বিস্ফোরণে ১ পুলিশ নিহত, আহত ১০

/বিটি/