জানা গেছে, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছোট ছেলে ফরহাদ রহমান স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার সূত্রে স্বরূপকাঠীতে বাসা ভাড়া করে থাকতেন। ২০১৩ সালের ২২ নভেম্বর শুক্রবার, বিকেলে স্বরূপকাঠী উপজেলা পরিষদের পিছনের ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
তাকে খুঁজে না পেয়ে ফরহাদের বাবা ২৩ নভেম্বর স্বরূপকাঠী থানায় ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া তিনি বিভিন্ন পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিও দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্বরূপকাঠী উপজেলা থেকে ফরহাদ নিখোঁজ হয়েছে, এ নিয়ে স্বরূপকাঠী থানায় জিডি হয়েছে।
স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্র ফরহাদ নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে খোঁজ নেওয়া হচ্ছে।
/এইচকে/
আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে ওঠে খুনিকে পরাস্ত করেন যিনি