পিরোজপুরে আ. লীগ উপজেলা সম্পাদক নিখোঁজ

নিখোঁজপিরোজপুরের জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। এ ঘটনায় মনিরুজ্জামানের মেয়ে হাসি আক্তার বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে একটি সাধারণ ডায়রি করেছেন।
জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি হয়েছে। মোবাইল ট্রাকিয়ের মাধ্যমে ১৭ জুলাই ঢাকার গুলশান এলাকায় মনিরুজ্জামানের শেষ অবস্থান পাওয়া গেছে।
হাসি জানায়, ‘গত ১৫ জুলাই জিয়ানগরের ভবানীপুরের নিজ বাড়ি থেকে মনিরুজ্জামান ঢাকায় যান। ১৭ জুলাই বিকাল পর্যন্ত মোবাইল ফোনে বাবার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ। ঢাকার স্বজনদের সঙ্গেও যোগাযোগ করেননি।

জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. মতিউর রহমান শুক্রবার বলেন, বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। আমি তার খোঁজে ঢাকায় যাচ্ছি। মনিরুজ্জামান ২০১৪ সালে জিয়ানগরের বালিপাড়ায় যুবলীগ নেতা স্বপন হত্যাসহ বেশ কয়েকটি মামলার বাদী।
/এনএস/

আরও পড়ুন: সাতক্ষীরায় মাওলানা ও শিক্ষার্থীসহ নিখোঁজ ৪