বরিশাল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে সাংবাদিক আনিসুর রহমান স্বপনকে (বাংলা ট্রিবিউন) সভাপতি ও কামরুল আহসানকে (বরিশাল সময়) সম্পাদক করা হয়েছে।
এছাড়া সহ সভাপতি হিসাবে বিধান সরকার (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক কামাল (দ্যা এশিয়ান এজ), কোষাধ্যক্ষ মিথুন সাহা (বরিশাল প্রতিদিন), দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মুশফিক সৌরভ (বাংলানিউজ টুয়েন্টিফোর) নির্বাচিত হন। নির্বাহী সদস্যরা হলেন- সুশান্ত ঘোষ, (দ্য ডেইলি স্টার,দেশটিভি), নজরুল বিশ্বাস (চ্যানেল নাইন)ও গাজী শাহরিয়াজ (বিটিভি)।
শনিবার নগরীর রাজা বাহাদুর সড়কের মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ’চান বাংলো’য় ইউনিটির ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার কামাল মাসুদুর রহমান।
সভায় সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাম্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া সাংবাদিকদের নিপীড়ন ও নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
/বিটি/
আপ: এইচকে