মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর এলাকার ডাকবাংলো সড়কে দাঁড়িয়ে বিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন নয়ন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক স্কুলছাত্রী বাড়ি যাওয়ার সময় নয়ন তাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে এসআই নকীব আকরাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
/এআর/টিএন/আপ-এনএস/
আরও পড়ুন: ‘নিখোঁজ নাজিম জঙ্গি নয়, ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে’