বরিশালে অস্ত্রসহ যুবক আটক

বরিশালবরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা থেকে পিস্তল ও ৫ রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাহাবুল আলম নামে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবক মাহাবুল আলম (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহমপুর গ্রামের জায়েদুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার সহকারী কমিশনার আজাদ রহমান জানান, গোপন সংবাদ পেয়ে এসআই  দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম আগে থেকেই হাতেমআলী কলেজ গেটে অবস্থান নেয়। সেখানে পৌঁছানো মাত্রই পুলিশ মাহাবুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে

একটি পিস্তল দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসআই  দেলোয়ার বলেন, ডাকাত দলের কাছে অস্ত্র বিক্রির জন্য মাহাবুল চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে আসে। সে পেশাদার অস্ত্র বিক্রেতা বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা হবে।

আরও পড়ুন:

গুলশান হামলার ১মাস: মূল হোতারা কোথায়?

/বিটি/