এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে মঙ্গলবার বিকালে আটক ওই ভুয়া এসআইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মনিরুল ইসলাম।
এ ব্যাপারে মামলার বাদী এসআই এনামুল হক জানান, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিজপাই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে উৎপল মণ্ডল নিজেকে পুলিশের পিবিআই’র এসআই পরিচয় দিয়ে বাশাইল গ্রামের দেবেন্দ্রনাথ মুন্সীর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। সে অনুযায়ী সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎপল বিয়ে বাড়িতে আসলে কথা বলার একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি উৎপলের কাছে ‘পিবিআই’ এর পূর্ণাঙ্গ অর্থ জানতে চান। উৎপল তা বলতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা গণধোলাই দিলে উৎপল প্রতারণার বিষয়টি স্বীকার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলকে আটক করে।
আরও পড়ুন:
বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়
বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস
/বিটি/