বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ তখন বিএনপি মানবতাবিরোধী জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। শনিবার সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্য বন্ধে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ তিনি এসব বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যারা ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করেছে, ২০১৫ সালে ৯৩ দিন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে ২৪ জন পুলিশকে হত্যা করেছিলো তারাই এখন গুপ্তহত্যায় লিপ্ত হচ্ছে। তাই ৭১ সালে যেমন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে দেশ স্বাধীন করেছিলাম, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। সমাবেশ শেষে এক জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
আরও পড়ুন: জঙ্গিবাদ দমন করতে গেলে গণতন্ত্র সংকুচিত হয়: মেনন
/এমও/