উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা গেছে, ৯ আগস্ট ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের উত্তর-পূর্ব পাশের জাগলা চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে শাহজাহান,ছালাউদ্দিন, কাঞ্চন, মোকতার,হেলাল ও শামিম মাঝি।
এসময় হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন,কৃষ্ণ ও আরিফ বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও বন্দুকের মুখে তাদের জিম্মি করে। পরে প্রতি ট্রলার থেকে ১জন মাঝিকে হাতিয়া উপজেলার মাইজচরা নামক স্থানে নিয়ে মারধর করে। এরপর তাদের পরিবারের কাছে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য বলে। মুক্তিপণের টাকা না পেলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।ভয়ে তারা পরিবারের কাছে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য বলে। পরে তাদের আত্মীয়স্বজন ও আড়তদাররা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের ১ লাখ ৮০ হাজার টাকা বিকাশ এজেন্টের মাধ্যমে জলদস্যু বাহিনীর প্রধানের কাছে পাঠানো হয়। জলদস্যুরা টাকা পাওয়ার পর মঙ্গলবার রাত ৮টায় তাদের চোখ বেঁধে তমরুদ্দিন বাজার সংলগ্ন পশ্চিম পাশের চরে রেখে যায়। পরে আড়তদার মো. টিট ভুইয়া বুধবার সকাল ৬টায় ট্রলার পাঠিয়ে চর থেকে মাঝিদের মনপুরা নিয়ে আসে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহিন বলেন, মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হওয়া মাঝিদের ব্যাপারে আমি কিছুই জানি না। এদেরকে আমার এলাকা থেকে নেওয়া হয়নি।
আরও পড়ুন: মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গলমাঝির ঘাটে লঞ্চ - সিবোট চলাচল বন্ধ
/এআর/