জেএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

বরিশালজেএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ঝালকাঠি জেলার নলছিটির সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তার নাম মো. শাহজাহান জমাদ্দার। বুধবার বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর এ শোকজ দেন।  
এদিকে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক মো. শাহজাহানকে হাজির হয়ে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত ফি নেওয়ায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা গেছে, পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ওই নির্দেশ উপেক্ষা করে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষার বোর্ড নির্ধারিত দেড়শ টাকার পরিবর্তে সাড়ে তিন শ’ টাকা আদায় করেছে।

মুনিরুজ্জামান মনির নামে একজন বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে বোর্ড চেয়ারম্যানের নির্দেশে ওই নোটিশ দেন পরীক্ষার নিয়ন্ত্রক।

আরও পড়ুন: বিএনপি থেকে সাবেক এমপি সালিমুল হক কামালের পদত্যাগ 

/এআর/