গুঠিয়া এলাকার বাসিন্দা সোহেল সর্দার জানান, বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে দুই শিশু খেলছিল। এসময় তারা পুকুরে পড়ে যায়। স্বজনরা আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে নিকটবর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার অফিসার ইন চার্জ গোলাম সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিভাবকদের কোনও অভিযোগ না থাকায় নিহত শিশুদের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় ৩৮ হাজার লোকের আপ্যায়নে ‘চাটগাঁইয়া মেজবান’
/এআর/