নিন্মচাপের প্রভাবে ভোলায় ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া

ভোলায় ঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের  প্রভাবে মঙ্গলবার রাত থেকে দ্বীপ জেলা ভোলায় ঝড়ো বৃষ্টি ও দমকা হওয়া বইছে।

বুধবার সকাল থেকে আকাশ কালো মেঘাচ্ছন্ন।  প্রচণ্ড বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে ভোলা সংলগ্ন  মেঘনা ও তেতুলিয়া নদী  উত্তাল হয়ে উঠেছে।

নদীতে স্বাভাবিকের চেয়ে বেশী পানি প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

/এইচকে/