ঝালকাঠিতে পুলিশ পরিচয়ে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরের চাড়াখালি গ্রামে পুলিশ পরিচয়ে  শাহজাহান তালুকদার নামে এক সাবেক এএসআই’র বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।   এসময় ডাকাতরা ৭৯ হাজার টাকা, রুপা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুটে নেয়া বলে দাবি ওই সাবেক পুলিশ কর্মকর্তার। সোমবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
সাবেক এএসআই শাহজাহান তালুকদার অভিযোগ করে জানান, জানালার গ্রিল কেটে গভীর রাতে ৬-৭ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে। এরপর ঘরের ভেতরের দরজা ভেঙে ডাকাতরা নিজেদের থানার লোক বলে শাহজাহানসহ ঘরের সবাইকে চুপ থাকতে বলে এবং তারা তল্লাশি স্টাইলে ঘরে থাকা ৭৯ হাজার টাকা, ৩ ভরি রুপা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সর্বস্ব লুট করে নেয়। বাঁধা দিতে চাইলে ঘরের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। পরে স্থানীয়রা ডাক-চিৎকার শুনে তাদের উদ্ধার করে।
রাজাপুর ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এআর/