সেই প্রতারক বেল্লাল কারাগারে

 

 

বেল্লাল হোসেনেনিজেকে নিখোঁজ দাবি করে প্রতারণার দায়ে বেল্লাল হোসেনকে (২৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকালে বেল্লালকে ৫৪ ধারায় গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ আদালতে পাঠায়। বেল্লাল চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার চকবাজার গ্রামের শুলকবহর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

অভিনব কায়দায় প্রতারণা করতো বেল্লাল। তবে ঝালকাঠির রাজাপুরে পুলিশের কাছে ধরা খেয়ে বেলালের আসল পরিচয় বেরিয়ে আসে।

রাজাপুর থানার ওসি (পরিদর্শক) মুনির উল গিয়াস বলেন, বেল্লালকে  সোমবার দুপুরে প্রতারণার অভিযোগে ৫৪ ধারায় আটক করা হয়।

পুলিশ জানায়, প্রতারক বেল্লাল সবাইকে বলতো পাচারকারীরা ১২ বছর আগে তাকে ভারতে নিয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। বর্তমানে সে তার বাবা-মায়ের খোঁজ করছে। দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন রেখে নিখোঁজের এই নাটক সাজিয়ে আশ্রয়দাতাদের টাকা লুট করেতো বেল্লাল। রাজাপুরেও একইভাবে প্রতারণার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। বেল্লালের প্রতারণার এই খবর পূর্বে সংবাদ বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক পত্রিকায় প্রকাশিত হলে তার প্রতারণার খবর ফাঁস হয়ে যায়।

উল্লেখ্য, বেলাল্লের বাড়ি রাজাপুরে নয়। তার বাড়ি  আসলে মৌলভীবাজার।

দৈনিক পূর্বকোণ পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি শাহজাহান হোসেন সাজুর পুলিশকে দেওয়া তথ্য অনুয়ায়ী, বেল্লাল পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়ার সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে পালিয়ে যায়। বাহার মিয়ার বাসায় সে ২৫ দিন ছিল। এর ওই বাড়ি থেকে ১৪-১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এভাবে নোয়াখালীসহ বিভিন্ন স্থানে প্রতারণা করেছে সে।

এই তথ্য অনুযায়ী সোমবার পুলিশ এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে বেল্লালকে। জিজ্ঞাসাবাদে বেল্লাল জানায়, সে বাংলার পাশাপাশি হিন্দিতেও কথা বলতে পারে। এর আগে রাজাপুরে এসে সে শুধু হিন্দিতে কথা বলতে পারে বলে জানিয়েছিল।

পুলিশের কাছে দেওয়া জাতীয়তার সনদপত্র অনুযায়ী বেলালের স্থায়ী ঠিকানা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামে। তার বাবার নাম মো. জসিম উদ্দিন। আর বর্তমান ঠিকানা হচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার চকবাজার গ্রামের শুলকবহর এলাকার ৮ নং ওয়ার্ডের আব্দুল হামিদ সড়কের সিদ্দিকুর আহম্মেদের বাড়ি।  আর ২০১২ সালে করা জন্মসনদে তার জন্মস্থান দেওয়া হয়েছে মৌলভীবাজার। জন্ম তারিখ ১৩ মার্চ ১৯৯৩। সে অনুযায়ী বেল্লালের বর্তমান বয়স ২৩ বছর।

বেলালের বাবা বায়েজিদপুর থানার টেক্সটাইল এলাকার গ্যালন ফ্যাশন নামে একটি গার্মেন্টসে সুপারভাইজার পদে চাকরি  করেন। একই গার্মেন্টসে তার মা সেলিনা আক্তারও চাকরি করেন।

জিজ্ঞাসাবাদে বেল্লাল আরও জানায়, বাবা-মায়ের সঙ্গে রাগ করে সাড়ে ৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে ভারত চলে যায়। সেখানে দীর্ঘদিন বন্দি থাকার পর ২০১২ সালে আবারও পালিয়ে বাংলাদেশে চলে আসে।

আরও পড়ুন: থানায় গিয়েই হিন্দি ছেড়ে বাংলা!

/এনএস/এমএনএইচ/