বরিশালে বাস উল্টে ২০ যাত্রী আহত





Barisal-Photo-Twenty-passengers-injured-after-speedy-bus-plying-on-Barguna-Dhaka-route-fall-in-accident-on-Barisal-Kuakata-Road-Friday-morning-বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে ঢাকাগামী একটি বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন।আহত যাত্রীদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সকালে বরগুনা থেকে ঢাকার উদ্যোশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৬২) বিশ্ববিদ্যালয় সংলগ্ন কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর কাছে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি ব্রিজের পাশে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেলে বাসে থাকা ২০ যাত্রী আহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্যাণ মিত্র বলেন,এ পর্যন্ত আহত ২০ যাত্রীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই শহীদুল ইসলাম জানান, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এছাড়া যান চলাচল অব্যাহত রাখার জন্য বাসটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা করেছে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা।
/এআর/