জানা যায়, হেলেনা মৃত আবদুর জব্বার চৌকিদারের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতেন।
হেলেনার ভাই মিজানুর রহমান জানান, ঈদ উপলক্ষে শনিবার হেলেনা ঢাকা থেকে বাড়ি আসে। বৃহস্পতিবার সকালে তার ছোট বোন অসুস্থ হয়ে পড়লে পরিবারের সবাই মিলে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে ভর্তি শেষে মা এবং ভাইকে হাসপাতালে রেখে বিকালে হেলেনা বাড়ি চলে আসে। রাতের কোনও এক সময় তাকে হত্যা করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পোশাক শ্রমিক খুনের খবর পেয়ে বরগুনা সহকারী পুলিশ সুপার কাজী কাউয়ুম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, হেলেনার ভাই মিজানুর রহমান বাদী হয়ে শুক্রবার সকালে থানায় খালাতো ভাই মাসুদ ও খালু আবদুল বারেকসহ অজ্ঞাত নামা আরও কয়েজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/ এইচকে/
পড়ুন: চাপ সামলাতে না পেরে অসুস্থ রোগীদের নাম কেটে দেওয়ার অভিযোগ