ডুবে যাওয়া লঞ্চটিকে খুঁজছে বিআইডব্লিউটিসি’র ‘নির্ভীক’

বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বুধবার দুপুরে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল ঐশীর উদ্ধার তৎপরতা চলছে। বৃহস্পতিবার ভোর ৪টায় বিআইডব্লিউটিসি’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৭টা থেকে তাদের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা শুরু করে নৌ বাহিনী ও ফায়ার সার্ভিস ডুবুরি দল ও নৌ পুলিশসহ সংশ্লিষ্ট দফতরগুলো।বিআইডব্লিউটিসি’র-উদ্ধারকারী-জাহাজ-নির্ভীক

এর আগে বুধবার সন্ধ্যার পরে ৮ সদস্যর নৌ-বাহিনীর ডুবুরিরা সরঞ্জাম নিয়ে হাজির হন ঘটনাস্থলে।

তবে উদ্ধার তৎপরতায় সন্তুষ্ট নন স্বজনহারা মানুষেরা। তারা অভিযোগ করেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে গাফলতি করছে ।5

উল্লেখ্য, বুধবার দুপুরে বরিশালে সন্ধ্যা নদীর দাশেরহাট পয়েন্টে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশু, ছয় জন নারী ও ছয় জন পুরুষ। এখনও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।9

এদিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনদের কান্নায় ভারি হয়ে পড়েছে নদী পাড়ের এলাকা। রাতভর তারা ডুবে যাওয়া স্বজনদের লাশ ফিরে পেতে নদীর তীরে অপেক্ষা করছে।

/এআর/