বরিশালে লঞ্চ ডুবির ঘটনায় মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

বরিশালে সন্ধ্যা নদীতে লঞ্চডুবিবরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বুধবার দুপুরে নৌযান ‘এশী-প্লাস’ ডুবির ঘটনায় শুক্রবার বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় ‘ঐশী-প্লাস’র মালিক ইউসুফ হাওলাদার ও চালক নয়ন মিয়াকে আসামি করা হয়েছে। এখনও আসামিদের কেউ গ্রেফতার হয়নি।

বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান এজাহারে আসামীদের বিরুদ্ধে দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

দন্ডবিধির ৩৩৪(খ) ধারায় করা এ মামলায় অভিযোগ করা হয়েছে আসামিরা অধিক লাভের আশায় অবৈধ নৌযানে যাত্রী বহন করেছে। দায়িত্ব-কর্তব্যে পালনে তাদের অবহেলা এবং জীবনঝুঁকির বিষয়গুলো মাথায় না রাখায় নৌযান ডুবে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য এ নৌযান ডুবির ঘটনায় এপর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

/এইচকে/