বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টবরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনতা ব্যাংকের এক এক্সিকিউটিভ অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম জিয়াউদ্দিন মিলু (৫০)। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মিলু নগরীর কাউনিয়া বিসিক রোডের বাসিন্দা। তিনি বরিশাল চকবাজর শাখায় জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার (কার্যনির্বাহী কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
জনতা ব্যাংকের করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হাবিবুর রহমান জানান, মিলু শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসায় বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন। পরে বেলা ১১টায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে এলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
মিলু জনতা ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি ছিলেন বলে জানান হাবিবুর রহমান।

/এআর/