মামার হামলায় আহত মাদ্রাসা ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বরিশালভোলা জেলার লালমোহন উপজেলার পূর্বচর উমেদ গ্রামে মামার ছোড়া লাঠির আঘাতে আহত মাদ্রাসাপড়ুয়া ভাগ্নে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা গেছে।
লাশের সুরতহালকারী বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
নিহতের নাম হাসনাইন পাটোয়ারী (১৫)। সে লালমোহন উপজেলার পূর্ব চর উমেদ আহমদীয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ও একই মাদ্রাসার শিক্ষক মো. মোস্তফা পাটোয়ারীর ছোট ছেলে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবুল কালাম আজাদ।

লাশের সুরতহালকারী বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, জমি নিয়ে হাসনাইন এর পরিবারের সঙ্গে তার মামা নওয়াব হাওলাদার এর বিরোধ চলে আসছিল।

শনিবার বিকালে এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বাকবিতাণ্ডার একপর্যায়ে মামা নওয়াব হাওলাদারের হাতে থাকা লাঠি দিয়ে হাসনাইনের মাথায় আঘাত করেন।গুরুতর আহত হাসনাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

/এইচকে/

পড়ুন: প্রকাশ্যে মারধর করে বিকাশ কর্মীর লক্ষাধিক টাকা ছিনতাই