আটক জেলেদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। ১৯ জনের মধ্যে ১৬ জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে দেওয়া এক মাস করে কারাদণ্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান সাংবাদিকদের জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান চালানো হয়। সেই অভিযানে লালদিয়ার চর ও জিনতলা এলাকায় ‘এফবি জাকির’ ও ‘এফবি শারমিন’ নামের দু'টি ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলার দুটিতে থাকা জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমান আদালত। প্রায় তিন লাখ মিটার জাল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বরগুনা জেলায় ছয়টি অভিযান চালানো হয়।
/এআরএল/
আরও পড়ুন: