নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরায় বরিশালে ৫ জেলেকে কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতইলিশ শিকারের নিষেধাজ্ঞার সপ্তম দিনে মঙ্গলবার বরিশাল বিভাগে ৫ জেলেকে কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৮৮ কেজি ইলিশ। এছাড়া ১৪ হাজার ৫০০  টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বলেন, ‘বিকেল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় পরিচালিত অভিযানে মঙ্গলবার ৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরো ২৪ ঘণ্টার অভিযানে  ৪০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময়  ৭৬ টি অভিযান ও ১০ টি মামলা দায়ের করা হয়েছে। ‘

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে ৩হাজার ২০মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ বিষয়ে নাজিরপুর নৌ পুলিশের এসআই উত্তম কুমার জানান, কারেন্ট জালসহ ২ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়েছে।

/এমএনএইচ/