পিরোজপুরে আওয়ামী লীগ ৪ ও জাপা ১টিতে জয়ী





পিরোজপুরপিরোজপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৮টি ইউনিয়নের ১০টি স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ সোমবার সম্পন্ন হয়েছে।


স্থগিত হওয়া ৮টি ইউনিয়নের নির্বাচনে ৪ টিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা হয়েছেন। এছাড়া ১ টিতে জাপার প্রার্থী জয় লাভ করেছেন।
এর মধ্যে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নে আক্তারুজ্জামান গাউস, মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নে হারুন-অর-রশিদ, ভান্ডারিয়ার ইকরি ইউনিয়নে মো. হুমায়ুন কবির, কাউখালীর চিরাপাড়া ইউনিয়নে মাহমুদ খান খোকন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
কাউখালীর সয়না রঘুনাথপুরে ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জাপা) আবু সাঈদ মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
মঠবাড়ীয়া উপজেলার দাউদখালী, টিকিকাটা ও বড় মাছুয়া ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ আসনে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
/এইচকে/আপ-এআর/