র্যাব এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মো. রোকনুজ্জামান জানান, র্যাব সদস্যরা হরিণের ক্রেতা সেজে বাবুল মোল্লার বাদুরতলা গ্রামের বাড়িতে যান। এ সময় বাবুল মোল্লা তার বাড়ির সামনের রাস্তায় পাঁচটি হরিণের চামড়া নিয়ে আসলে তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, বাবুলের বিরুদ্ধে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হবে।
/বিটি/