বরিশালের শেবাচিমে ২৫ ওষুধ প্রতিনিধির ব্যাগ জব্দ!





বরিশালবরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার সময় সোমবার দুপুরে বিভিন্ন ওষুধ কোম্পানির ২৫ জন প্রতিনিধির ব্যাগ জব্দ করেছে চিকিৎসকরা।






শেবাচিমের রেডিওলজি বিভাগের চিকিৎসক শিরীন সাবিহা তন্নীর নেতৃত্বে একদল চিকিৎসক পুরো হাসপাতালে অভিযান চালিয়ে ব্যাগগুলো জব্দ করেন বলে সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা জানান, এ হাসপাতালে দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল হওয়ায় এখানে রোগী আসে অনেক দূর-দূরান্ত থেকে। এরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা রোগীদের যে  ওষুধের ব্যবস্থাপত্র দেন তা নিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা টানাহেঁচড়া শুরু করেন। এতে বেশ ভোগান্তি পোহাতে হয় রোগীদের।
পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পছন্দের ওষুধ রোগীদের না দিলে চিকিৎসকদেরও কটু কথা শুনতে হয়। তাই চিকিৎসকরা মিলে পুরো হাসপাতালে অভিযান চালিয়ে ২৫ জন ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে তাদের ব্যাগ জব্দ করে।
শেবাচিমের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম জানিয়েছেন, অনেক দিন ধরেই  ওষুধ প্রতিনিধিদের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ শুনে আসছি। এছাড়া তারা হাসপাতালের নিয়মও ভঙ্গ করেছে। তার পরিপ্রেক্ষিতে এসব  ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে দৌরাত্ম্য কমানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
/এইচকে/আপ-এআর/