ওসি জানান, গুরুতর আহত অবস্থায় নূর আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। হামলার ঘটনায় নিহতের স্ত্রী সালমা খন্দকার ও ছেলে আহাদ সিদ্দিকীও গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে একই মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।
চিকিৎসাধীন সালমা খন্দকার ও আহাদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিপক্ষ গোলম কবির গ্রুপের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার ভোরে হামলার শিকার হন ওই নেতা।
উভয়ে হামলাকারী অনেকের মধ্যে ১১ জনের নাম উল্লেখ করতে পেরেছেন। এ নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি।
ওসি জানান, নিহতের মরদেহ ও আহতরা এখনও বরিশালে থাকায় এখনও কোনও মামলা হয়নি।
/এইচকে/