আদালতের নথিসূত্রে জানা যায়,২০০৯ সালের ২৫ জুলাই মানিক তার স্ত্রী তাছলিমা বেগমকে মাছ ধরার কথা বলে ভোর পাঁচটার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরেরদিন সকাল ১০টার দিকে মানিক একা বাড়িতে ফিরে আসে। এসময় ওই গৃহবধূর শাশুড়ি তাছলিমার না আসার কারণ জানতে চাইলে মানিক তাকে জানান, তাছলিমা মাছ বিক্রির জন্য গিয়েছে। ওই দিন বিকাল তিনটার দিকে মানিক তার স্ত্রীকে খোঁজ করার কথা বলে বাড়ি থেকে পালিয়ে যান। পরের দিন দুপুরের দিকে পাচশতকুড়া গ্রামের হলতা খালে গৃহবধূর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই মো. জাফর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছর ২৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মানিক আকনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারদণ্ড দেন।
/এআর/