ঝালকাঠির সুগন্ধা নদীতে পরে আব্দুল মালেক হাওলাদার (৭০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের শ্মশানঘাট এলাকার সুগন্ধা নদীতে মাছ ধরা অবস্থায় এক নৌ-দুর্ঘটনায় নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মালেক হাওলাদার সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মফিজউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নদীতে মাছ ধরে সংসার চালাতেন।
নিহতের ছোট ভাই আব্দুল বারেক হাওলাদার বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নদীতে মাছ ধরতে আসেন আব্দুল মালেক হাওলাদার । সন্ধ্যার দিকে বালির একটি ট্রলার ওই নৌকাটিকে চাপা দিলে দুই ভাগ হয়ে আব্দুল মালেক হাওলাদারসহ নৌকাটি নদীতে ডুবে যায়।
অনেক খোঁজ করেও খোজির করেও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে ঝালকাঠি সদর থানা একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
/এইচকে/