স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘জাহাঙ্গীর শিকারী বাহিনী’র ২০ সদস্যের আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাঙ্গীর শিকারী বাহিনীর ২০ সদস্যের আত্মসমর্পণ বরিশালের রুপাতলীতে সুন্দরবনের দস্যু ‘জাহাঙ্গীর শিকারী বাহিনী’র ২০ সদস্য  আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে র‌্যাব-৮ এর সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমপর্ণ করেন।

র‌্যাব-৮ জানায়, আত্মসমর্পণকারীরা হলেন জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শিকারী (৩৮),  শেখ মো. ফরিদ (৩৮), মারুফ শেখ (৪১), আকরাম শেখ (৩৫), মোস্তাহার শেখ (৫০), এরশাদ খান (৩৫),  গাজী তরিকুল ইসলাম (৩৫), কামরুল শেখ (২২), কামরুল হাসান (৩৮), হায়দার শেখ (২৯), হারুন শেখ (৫৫), আইয়ুব আলী শেখ (৫২), মাফিকুল গাজী (৩৮), কবির গাজী (৩২), পলাশ হোসেন (৩৫), বাছের শিকদার (২৬), আ. হান্নান সরদার (২৩), ইজাজ মোল্লা (৪১), মহাসিন মোড়ল (৩৯) ও ইয়াকুব সরদার (২৯)। তাদের বাড়ি বাগেরহাট ও যশোর জেলায়।

তাদের কাছ থেকে ৩১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৫০৭ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাব-৬’র সিইও অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, বরিশালের জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামান, পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান প্রমুখ।

Barisal Photo-Twenty members of forest pirate gang Jahangir Shikari Bahini surrendered before home minister at RAB-8 headquarter (11)অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পৃথিবীর অন্য দেশ যেখানে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ সফল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানে ও দেশের মানুষের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মনোভাবের কারণে।’

তিনি আরও বলেন, ‘আমরা জঙ্গি দমন করেছি। দস্যুতাও দমন করবো। কঠোর হাতে তাদের নির্মূল করা হবে। দেশের মানুষ জঙ্গিবাদ সমর্থন করে না বলেই সরকার  জঙ্গি দমনে সফল হচ্ছে। এই ধারাবাহিকতায় সুন্দরবন থেকে বনদস্যূ ও জলদস্যূ নির্মুলেও সক্ষম হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে পুর্নবাসন করা হবে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র‌্যাবের তৎপরতার কারণে গত ৮ মাসে আট বাহিনীর ৭২ জলদস্যূ ১৬৪টি আগ্নেয়াস্ত্র ও আট হাজার ৬৩৬ রাউন্ড গোলাবারুদসহ র‌্যাব-৮ এর কাছে আত্মসমপর্ণ করেছে।

/বিটি/

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান যাচ্ছে জাদুঘরে, ভ্যানচালক বিমান বাহিনীতে