বরিশালে যৌন হয়রানির মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার

বরিশালবরিশালে মেয়ের বান্ধবী পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়।

মহানগরীর কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই ) পবিত্র কুমার মণ্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে বান্ধবীর বাবা মাদ্রাসা সুপার মাওলানা মো. মাসুম বিল্লাহ ছাড়া আর কেউ ছিলেন না। এই সুযোগে তিনি ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

রাতে বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানালে বাবা থানায় মামলা করেন। মামলার পর শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই পবিত্র।

/বিএল/