পিরোজপুরে প্রতিবিন্ধী শিশুকে (১৩) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এই আদেশ দেন। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুজন ভাণ্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের আতরখালি গ্রামের বাসিন্দা।
ধর্ষিতার বাবা জানান, ২০১৪ সালের ১০ আগস্ট রবিবার সকালে তিনি ইকরী বাজারে এবং তার স্ত্রী তাদের পুরনো বাড়িতে গিয়েছিল। ওই সময় তার প্রতিবন্ধী মেয়ে ঘরে একা ছিল। দুপুর ১২টার দিকে সুজন হাওলাদার ঘরে ঢুকে তার মেয়েকে একা পেয়ে মুখে ওড়না পেচিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় দুলাল হাওলাদার বাদী হয়ে ওইদিন বিকেলে ভাণ্ডারিয়া থানায় সুজন হাওলাদারকে আসামি করে মামলা করেন।
সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুজন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আ. রাজ্জাক খান। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সিরাজুল হক কাঞ্চন।
/জেবি/
আরও পড়তে পারেন: চুয়াডাঙ্গার সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩