ভোলায় ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, আহত ৫

Bhola gor Pic-1

ভোলা সদরে রবিবার বিকেলে হঠাৎ ঘূর্ণিঝড়ে শহরতলীর ধনিয়া ইউনিয়নের দু’টি গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়াও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কালাসুরা ও দড়িরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

Bhola Gor Pic-2

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রচণ্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের অর্ধ শতাধিক কাঁচা  ঘর বিধ্বস্ত  হয়। এতে আহত হয়েছে অন্তত ৫ জন।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বদরুল ছিল নেশাগ্রস্ত: আইনজীবী