দিনমজুরকে কুপিয়ে হত্যা, প্রত্যক্ষদর্শী আহত

পটুয়াখালীপটুয়াখালীর গলাচিপার পানপট্টি এলাকায় ইলিয়াস খাঁ (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাটি দেখে ফেলায় পানপট্টি কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় ও কৃষি ব্যাংক সংলগ্ন একটি দীঘির পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস খাঁ পানপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিন খাঁ’র ছেলে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। ঘটনা দেখে ফেলায় দুর্বৃত্তরা কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে পালিয়ে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত  দোলেয়ারকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪