জেলেদের ভিজিডির চাল নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

Barguna Pic jatka 15-03-17

জেলেদের ভিজিডির চাল নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মাদ ছায়েদুল হক বলেন, যদি তা সময় মত দেওয়া না হয় তবে সেই চাল জেলা প্রশাসকরা জব্দ করে,আইনি ব্যবস্থা নিবেন। বরগুনার আমতলী উপজেলায় আমতলী সরকারি কলেজ মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জেলেদের মার্চ থেকে জুনের মধ্যে ভিজিডির চাল দিতে হবে।  তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি ব্যবস্থা নেওয়া হলে আপনাদের ওপর যদি কোনও ধরনের চাপ আসে, তবে আমাকে সরাসরি জানাবেন। আমি আপনাদের সঙ্গে আছি।

মন্ত্রী বলেন, দেশে কোনও অবস্থাতেই নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহেন্দি জাল বানাতে দেওয়া হবে না। 

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বরগুনার জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনার জেলা প্রশাসক ড. মহা.বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএমসহ নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের নেতৃত্বে বরগুনার বুড়িশ্বও নদীতে এক বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়।

/জেবি/

আরও পড়তে পারে:  কুষ্টিয়ায় মু‌ক্তি‌যোদ্ধা হত্যা মামলায় তিনজ‌নের ফাঁসি