তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসার মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস বলেন, ‘নাজমুল ও নাঈম নাজরানা শাখার ছাত্র। সোমবার সকালে মাদ্রাসায় ক্লাস শেষে দুপুরে মাদ্রাসা সংলগ্ন পুকুরে দুই ভাই গোসল করতে যায়। এ সময় ছোট ভাই নাঈম পুকুরে ডুবে গেলে বড় ভাই নাজমুল তাকে উদ্ধার করতে গেলে দু’জনেই পানিতে ডুবে যায়। পরে আমরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফেরদৌস বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নাজমুল ও নাঈমের মৃত্যু হয়।’
/এমও/