প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুছাকে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে মহসিন। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মো. মুছা মাঝি হত্যাকারী মহসিন এটি নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে খুঁজতে থাকে। মঙ্গলবার সকালে মহসিন তার আলীনগরের বাড়িতে অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে। পরে তাকে ভোলা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন টাকা লুটে নেওয়ার জন্যই পরিকল্পিত ভাবে মুছা মাঝিকে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে ভোলা শহরের পদ্মা মার্কেটের দোতলায় কাচাবাজার সমিতির অফিস কক্ষে হিসাব রক্ষক মুছাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
/এআর/