দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরের বাড়ি শরীয়তপুর জেলার ছোট সন্দ্বীপ এলাকায়।
আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, ২০১৫ সালের ১৮ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল লঞ্চঘটের কাছে অভিযান চালায় র্যাব-৮’র একটি টহল দল। এ সময় ৩৬ গ্রাম হেরোইন ও ১৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয় জাহাঙ্গীরকে। ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন র্যাব-৮’র ডিএডি শাহিনুর রহমান। একই বছরের ২৯ জুলাই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হেলালুজ্জামান। পরে আসামির অনুপস্থিতিতে আট জনের সাক্ষ্যগ্রহন শেষে আদালত ওই রায় দেন।
/এসএস/বিএল/